SSC অনুশীলন: গোপনীয়তা নীতি

SSC Onushilon Privacy Policy · কার্যকর: ১ নভেম্বর ২০২৬ · প্রকাশক: Amirah's World

সংক্ষেপে

SSC অনুশীলন তোমার কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না, কোথাও পাঠায় না, কারো সাথে শেয়ারও করে না। অ্যাপে কোনো লগইন, বিজ্ঞাপন বা অ্যানালিটিক্স নেই, এবং অ্যাপটি ইন্টারনেট ব্যবহার করে না।

তোমার অগ্রগতি

কোন প্রশ্নের উত্তর দিয়েছ, বুকমার্ক, মডেল টেস্টের নম্বর এবং সেটিংস (লেখার আকার, রং) শুধু তোমার ফোনের ভেতরে অ্যাপের নিজস্ব জায়গায় থাকে। এগুলো আমরা দেখতে পাই না। অ্যাপের সেটিংস থেকে "সব অগ্রগতি মুছে ফেলো" চাপলে, বা অ্যাপ আনইনস্টল করলে সব মুছে যায়।

ভুল জানানো

কোনো প্রশ্নের নিচে "জানাও" চাপলে তোমার ফোনের ইমেইল অ্যাপ খুলবে, প্রশ্নের নম্বর লেখা থাকবে। তুমি নিজে "Send" চাপলে তবেই মেইলটি আমাদের কাছে আসে; তখন শুধু তোমার লেখা বার্তা ও ইমেইল ঠিকানা আমরা পাই, যা কেবল প্রশ্ন ঠিক করার কাজে ব্যবহার হয় এবং কাউকে দেওয়া হয় না।

অনুমতি (Permissions)

অ্যাপটি কোনো বিশেষ অনুমতি চায় না — ইন্টারনেট, ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন বা কন্টাক্ট কিছুই না।

শিশু ও কিশোর

অ্যাপটি মাধ্যমিক (SSC) শিক্ষার্থীদের জন্য। আমরা কারো, বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের, কোনো তথ্য সংগ্রহ করি না।

পরিবর্তন

ভবিষ্যতে কিছু বদলালে (যেমন বিজ্ঞাপন যোগ হলে) এই পাতা আগে হালনাগাদ করা হবে এবং Play Store-এর তথ্যও বদলানো হবে।

যোগাযোগ

ইমেইল: md@tosacreations.com