সহজ জমির হিসাব: গোপনীয়তা নীতি

Sohoj Jomir Hisab Privacy Policy · কার্যকর: ১ নভেম্বর ২০২৬ · হালনাগাদ: ২ নভেম্বর ২০২৬ · প্রকাশক: Amirah's World

সংক্ষেপে

সহজ জমির হিসাব আপনার কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না, কোথাও পাঠায় না, কারো সাথে শেয়ারও করে না। অ্যাপে কোনো লগইন, বিজ্ঞাপন বা অ্যানালিটিক্স নেই, এবং অ্যাপটির ইন্টারনেট ব্যবহারের অনুমতিই নেই।

আপনার হিসাব ও খাতা

আপনি যা লেখেন বা মাপেন (ওয়ারিশদের নাম, জমির মাপ, GPS কোণ, মৌজা, খতিয়ান, দাগ, অংশীদার, সেটিংস) সব শুধু আপনার ফোনের ভেতরে অ্যাপের নিজস্ব জায়গায় থাকে। এগুলো আমরা দেখতে পাই না। অ্যাপ থেকে কোনো রেকর্ড মুছলে, বা অ্যাপ আনইনস্টল করলে, সেই তথ্য মুছে যায়।

PDF, শেয়ার ও ব্যাকআপ

আপনি "PDF" বা "শেয়ার" চাপলে অ্যাপ ফাইলটি ফোনেই তৈরি করে, তারপর ফোনের শেয়ার মেনু খোলে। কোথায় পাঠাবেন (WhatsApp, Drive, ইমেইল ইত্যাদি) তা আপনি নিজে বেছে নেন; সেই অ্যাপের নিজস্ব নীতি তখন প্রযোজ্য। ব্যাকআপ ফাইলও আপনি নিজে তৈরি করে নিজে রাখেন; আমরা তার কপি পাই না।

মতামত জানানো

সেটিংসের "মতামত দিন" অংশে "ইমেইল লিখুন" চাপলে আপনার ফোনের ইমেইল অ্যাপ খুলবে। আপনি নিজে "Send" চাপলে তবেই মেইলটি আমাদের কাছে আসে; তখন শুধু আপনার লেখা বার্তা ও ইমেইল ঠিকানা আমরা পাই, যা কেবল অ্যাপ উন্নত করার কাজে ব্যবহার হয় এবং কাউকে দেওয়া হয় না।

অনুমতি (Permissions)

অ্যাপটি ইন্টারনেট, ক্যামেরা, মাইক্রোফোন বা কন্টাক্টের অনুমতি চায় না। শুধু আপনি "হেঁটে মাপ (GPS)" চাপলে লোকেশনের অনুমতি চায়, জমির কোণগুলোর অবস্থান মাপার জন্য। সেই অবস্থান শুধু আপনার ফোনে থাকে; অ্যাপের ইন্টারনেট অনুমতি নেই, তাই কোথাও পাঠানো যায় না।

হিসাবের দায়

অ্যাপের হিসাব বোঝা ও যাচাইয়ের জন্য; এটি আইনি দলিল নয়। জমি রেজিস্ট্রি, বণ্টননামা বা মামলার আগে আইনজীবী, আমিন বা আলেমের পরামর্শ নিন।

শিশু

অ্যাপটি প্রাপ্তবয়স্কদের জন্য। আমরা কারো, বিশেষ করে ১৩ বছরের কম বয়সীদের, কোনো তথ্য সংগ্রহ করি না।

পরিবর্তন

ভবিষ্যতে কিছু বদলালে এই পাতা আগে হালনাগাদ করা হবে এবং Play Store-এর তথ্যও বদলানো হবে।

যোগাযোগ

ইমেইল: md@tosacreations.com